সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক নারীর (২৯) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে ভাঙারপুল এলাকার ডিএনডি’র ইরিগেশন খালের কাছ থেকে একটি পরিত্যাক্ত ড্রাম হতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
কয়েক দিন আগে নারীটিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় প্যাঁচিয়ে ড্রামে করে এখানে ফেলে যেতে পারে ধারণা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি অর্ধগলিত। তার পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
ইত্তেফাক/কেআই