সাতক্ষীরা জেলা পরিষদের অফিস সহকারী (ষাঁট লিপিকার) এ.কে.এম শাহিদুজ্জামানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুদক। মঙ্গলবার সকালে জেলা পরিষদের অফিস কক্ষ হতে তাকে উক্ত টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
খুলনা বিভাগীয় দুদকের পরিচালক ড. আবুল হাছান জানান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রকল্প ছাড়করণে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম আজ (মঙ্গলবার) সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে ওৎ পেতে বসে ছিলেন। এক পর্যায়ে দুদকের একটি টিম তাকে ঘুষসহ হাতেনাতে আটক করে। সদর উপজেলার দেবনগর রোকেয়া মাধ্যামিক বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দে টাকা বাড়ানোর জন্য উক্ত স্কুলের প্রধান শিক্ষক মেহেদী হাসানের কাছ থেকে জেলা পরিষদের ষাঁট লিপিকার শাহিদুজ্জামান এক লাখ টাকা ঘুষ দিচ্ছিলেন।
তিনি আরো জানান, আটক শাহিদুজ্জামানকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু