তানোরে বীর মুক্তিযোদ্ধা জাহির উদ্দীনের ইন্তেকাল

তানোর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জাহির উদ্দীন (৭০) সোমবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার জগদিসপুর নিজ বাড়িতে নামাজে জানাজার শেষে আজ মঙ্গলবার বিকেল ৫টায় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা জাহির উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
 
ইত্তেফাক/নূহু