রাজশাহীর কাটাখালিতে প্রেমের সম্পর্কের জের ধরে বাড়িতে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সকাল সাড়ে ১০টার এ ঘটনায় কিশোরী নিজে বাদী হয়ে প্রেমিকসহ তার বাবা ও মাকে আসামি করে মামলা করেছে। অভিযুক্ত ওই কিশোরীর প্রেমিক মুশফিক আহম্মেদ শাহ নেওয়াজকে (২২) সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ভিকটিম কিশোরীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
কাটাখালি থানার ওসি মেহেদী হাসান জানান, রবিবার সকালে মুশফিক কাটাখালি বাজারে যায়। এরপর সে মোবাইলে তার প্রেমিকা চক কাপাশিয়ার ওই কিশোরীকে নিজ বাড়িতে ডাকে। কিশোরী প্রেমিকের কথামতো কাটাখালিতে এলে মুশফিত তার মা মুঞ্জয়ারা খাতুন অসুস্থ বলে তাকে দেখতে যেতে বলে। এ কথা শুনে ওই কিশোরী প্রেমিক মুশফিকের সঙ্গে তার মাকে দেখতে তাদের বাড়িতে যায়। কিছুক্ষণ পরে মুশফিকের মা মুঞ্জুয়ারা ও বাবা শাহ জামাল হক বাড়িতে মুশফিক ও তার প্রেমিকাকে রেখে বাইরে চলে যান। এ সুুযোগে মুশফিক মেয়েটিকে ধর্ষণ করে।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে ঘটনা তার পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনার পরে সোমবার মেয়েটি থানায় গিয়ে অভিযোগ করে। এরপর পুলিশ রাতে অভিযান চালিয়ে মুশফিককে গ্রেপ্তার করে।
ইত্তেফাক/নূহু