আড়াইহাজার ও গোপালদী পৌর সভায় গতকাল মঙ্গলবার মনোনয়ন বিতরণের প্রথম দিনে ৩ মেয়র প্রার্থীসহ মোট ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আড়াইহাজার পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরো খাতুন জানান, আড়াইহাজার পৌর সভায় ২ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত সদস্য ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬ জন সহ ১৩ জন প্রার্থী ফরম বিতরণের প্রথম দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়ন সংগ্রহ কারীরা হলেন, পারভিন আক্তার ও মেহের আলী।
গোপালদী পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন জানান, গোপালদী পৌর সভায় ১ জন মেয়র প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে আবু কালাম ভুইয়া নামে ১জন, সংরক্ষিত আসনে ১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। প্রসঙ্গত, ১০ জুন উক্ত ২ পৌর সভার নির্বাচনের মনোনয়নের তফশিল ঘোষণা করা করা হয়েছে। মঙ্গল ছিল মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন। তফশিল ঘোষণার পরই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে উক্ত ২ পৌর সভার ভোটারদের মাঝে। এদিকে নির্বাচন কমিশন আট চল্লিশ ঘণ্টার মধ্যে সকল বিলবোর্ড নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রার্থীদের।
ইত্তেফাক/রেজা