অবৈধ বালু উত্তোলনের দুটি ট্রাক পোড়ালো ভ্রাম্যমাণ আদালত

গড়াই নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক জ্বালিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়িতে বালু বহনকারী, স্থানীয় গ্যারেজে তৈরি অবৈধ এ ট্রাক দুটি জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাঈম কবির পুড়িয়ে দেন। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
 
ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কাতলাগাড়ী গড়াই নদী থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বালু উত্তোলন করে আসছিল।  বিভিন্ন মিডিয়াতে এ সংক্রান্ত খবর প্রকাশের পর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালীরা অবৈধভাবে নদীর চর থেকে বালু তুলে বিক্রি করে আসছিল। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছিল। এছাড়া ফসলী জমি ভাঙন হমকির মুখে পড়ে।
 
ইত্তেফাক/নূহু