টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার আগতেরিল্ল্যা এলাকায় এই ঘটনা ঘটে।
ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার আগতেরিল্ল্যা এলাকায় রাত ২টার দিকে তারাকান্দিগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/মোস্তাফিজ