নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

জেলা শহরের মাইজদী বাজার এলাকার টিবি হাসপাতাল সংলগ্ন একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী নাজিম উদ্দিনের (৩৫) মৃত্যু এবং তার স্ত্রী মিতু (২৭) আহত হয়েছেন। বুধবার ইফতারের পর এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ইফতারের পর বিদুৎ চলে গেলে নাজিম বিদুৎলাইন বন্ধ না করে তার কম্পিউটার ঠিক করছিলেন। এসময় হঠাৎ বিদুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে তার স্ত্রী ও বাবা তাকে উদ্ধার করতে আসেন। তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।

 

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, নাজিমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মিতু ও আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

 

ইত্তেফাক/আরকেজি