ইসলামপুরে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধ নিহত

জামালপুর জেলার ইসলামপুরে ট্রেনে কাটাপড়ে আহালু (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনে ইসলামপুর পৌর এলাকার পাথরঘাটি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, তিনি বরশি দিয়ে মাছ ধরে যাবার পথে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের মৃত ইবেজ আকন্দের ছেলে। 
 
এ ব্যাপারে রেলওয়ে থানার দেওয়ানগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মান্নান জানান, নিহতের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে