যৌথ প্রযোজনার চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর আরো বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিতে দেখা যায় তাকে। এরমধ্য দিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত পান ফারিয়া। সেখানকার দর্শকদের কাছেও জনপ্রিয় নায়িকা তিনি। তবে এখন পর্যন্ত কলকাতার কোনো একক প্রযোজনায় দেখা যায়নি তাকে। সেই ঝুড়িটাও পূর্ণ হলো এবার। কলকাতার একক প্রযোজনার ছবিতে দেখা যাবে তাকে। কলকাতার শ্রী ভেস্কটেশের প্রযোজনায় ‘ডি ফর ড্যান্স’ শিরোনামে ছবিটি পরিচালনা করবেন বাবা যাদব। আগামীবছরের শুরুতে ছবিটি শুটিং শুরু হবে।
উল্লেখ্য, ফারিয়া বর্তমানে ‘শাহেনশাহ’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।