গাংনীতে ‘অসহায় মানুষ কল্যাণ সংস্থার’ উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র অসহায় নারী-পুরুষের মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি ময়দা, সেমাই, সুজি, চিনি, মাংসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
‘অসহায় মানুষ কল্যাণ সংস্থার’ উদ্যোক্তা ও সভাপতি হাজী মো. মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘অসহায় মানুষ কল্যাণ সংস্থার’ প্রধান উপদেষ্টা ও গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাজী আলফাজ উদ্দীন, ইট ভাটা মালিক সমিতির সভাপতি, ‘অসহায় মানুষ কল্যাণ সংস্থার’ সদস্য সচিব ও সমাজ সেবক এনামুল হক, গাংনী পৌর সভার ভারপ্রাপ্ত মেয় নবীরউদ্দীন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, অবসরপ্রাপ্ত ব্যাংকার আক্তারুজ্জামান অল্ডাম, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ, আবু সাঈদ, ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন, ঝিনাইদহ পিটিআই-এর সুপার আতিয়ার রহমান প্রমুখ।
মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, গাংনী বাজারের ব্যবসায়ী মাহফিজুর রহমান সেন্টু, হিরা বাজারের সত্বাধিকারী সোলাইমান হোসেন, রাজা ক্লিনিকের মালিক পারভিয়াস হোসেন রাজা, ইটভাটা মালিক সমিতির সম্পাদক বাবলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান, ওয়ালটন শো রুমের মালিক সাজু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গাংনী টাইমস্ ডট কমের সম্পাদক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
গাংনীতে ৩শ’ জন দাতার সদিচ্ছায় গড়ে উঠা সেবামূলক সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর অসহায় নারী পুরুষকে নানা সামগ্রী প্রদান, চিকিৎসা, লেখাপড়াসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা দিয়ে আসছে।
ইত্তেফাক/এমআই