আজ শুক্রবার বেলা একটার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের নিচে চাপা পড়ে লিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে পাকুন্দিয়া উপজেলার খামা গ্রামের বাবুল মিয়ার কন্যা।
দুর্ঘটনায় লিয়ার বড় ভাই আবু হানিফা (১৫) গুরুতর আহত হলে তাকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়।
মঠখলা কালীবাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের একটি বাসের নিচে তারা চাপা পড়ে।
পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
বাসসহ চালককে আটক করা যায়নি।
ইত্তেফাক/নূহু