ঈদ উপলক্ষে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিনের বাণী

আজ কানাডায় ঈদ। এ উপলক্ষে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুভেচ্ছা বাণী দিয়েছেন। ফেসবুকে ৪২ সেকেন্ডের দেয়া শুভেচ্ছা বাণীতে তিনি এক মাস রোজা রমজানের কথা তুলে ধরে ঈদুল ফিতরের তাৎপর্য বর্ণনা করেন। শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ এবং শেষ ‘ঈদ মোবারক’ বলে শেষ করেন।
 
অনুরূপ ভাবে তিনি রমজানের প্রাক্কালে কানাডার দেড় লক্ষাধিক মুসলিমসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে ছিলেন।
IMG0
এদিকে অন্টারিও প্রদেশের নব নির্বাচিত প্রিমিয়ার ডাগ ফোর্ডও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ইতোপূর্বে পবিত্র রমজানে কানাডার প্রধানমন্ত্রী, অন্টারিও সদ্য বিদায়ী মুখ্য মন্ত্রী ক্যাথলিন উইন। টরন্টোর মেয়র প্রিমিয়ার অব অন্টারি ক্যাথলিন উইনে পৃথক পৃথক ইফতারি পার্টি দেন। পূর্বেই জাস্টিন ট্রুডোকে মাটিতে বসে এক ইফতার পার্টিতে অংশ নিতে দেখা যাচ্ছে।
 
ইত্তেফাক/আরকেজি