মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বোল্ট

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনার লিওনেল মেসির হাতে দেখতে চান জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট। নিজেকে আর্জেন্টিনার বড় ভক্ত উল্লেখ করে বোল্ট বলেন, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়। তার হাতে এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চাই আমি।’
 
আগামীকাল ‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। চলমান আসরেও আর্জেন্টিনা ভালো ফল করবে বলে দৃঢ় বিশ্বাস অলিম্পিকে রেকর্ড স্বপ্নপদক জয় করা বোল্ট, ‘গত আসরে আমার পছন্দের দলটি দুর্দান্ত ফুটবল খেলেছে। ফাইনালেও ভালো খেলেছে তারা। কিন্তু ভাগ্য সঙ্গে না থাকায় তাদের হারতে হয়েছে।’
 
এবারও ফাইনালে উঠবে আর্জেন্টিনা, তবে এবার আর শিরোপা হাতছাড়া করবে না মেসিরা বলে জানালেন বোল্ট। আর্জেন্টিনা তার নিজ দেশের দল না হলেও, মেসির দলকে আমরা-আমরা বলছেন বোল্ট, ‘যদি ভাল খেলতে পারি তবে আমার মনে হয়, আমাদের ভালো সুযোগ রয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠবে এবং এবার বিশ্বকাপ জিতবে।’
 
আর্জেন্টিনার চিরপ্রতিন্দ্বন্তি ব্রাজিলের সম্ভাবনা কতটুকু দেখছেন, এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘নেইমার দলে ফিরেছে। সে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছে। বিশ্বকাপ দারুণ জমবে। কিন্তু কাপটা আমরাই (আর্জেন্টিনা) হয়তো জিতে নেব।’
 
ইত্তেফাক/কেআই