ব্যাংককে পাঠানো হবে আমজাদ হোসেনকে

প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেনকে বিদেশে পাঠানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ সকল চিকিত্সার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আমজাদ হোসেন গুরুতর অসুস্থ। তাকে আজ উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে থাইল্যান্ডে নেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঠানোর এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ সকল চিকিত্সার ব্যয় বহন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিত্সার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন।’ আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদুল আলম বাবার চিকিত্সা ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন।’