ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে স্পেনের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে পর্তুগাল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দু’দল।
খেলার চার মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। দুর্দান্ত গোলে ২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হন দিয়েগো কস্তা। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের চোখ ফাঁকি দিয়ে দুর্দান্ত গোলটি করেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে রোনালদো ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। দুর্দান্ত ক্ষিপ্রতার সঙ্গে বক্সের বাইরে থেকে গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা।
ইত্তেফাক/কেআই