ময়মনসিংহের কাচিঝুলি আঞ্জুমানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহের কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাহ মাঠে শনিবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
 
প্রথম জামাতে ইমামতি করেন আঞ্জুমানে ঈদগাহ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। নামাজের পূর্বে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।   
 
একই মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে আঞ্জুমানে ঈদগাহ মসজিদের ছানি ইমাম মাওলানা মো. আতিকুর রহমান ইমামতি করেন।
 
ঈদকে সামনে রেখে মাঠের গেটসহ আশে পাশের এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। মাঠের আশে-পাশে বসেছে গ্রামীণ মেলা।
 
ইত্তেফাক/ইউবি