দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

বগুড়া শহরে শনিবার দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
জানা যায়, শহরের ফুলতলা এলাকায় দুপুর ১২টার দিকে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটি রাস্তার দুই পাশে ছিটকে পরে। এসময় দুই চালক ও একজন আরোহী আহত হন।
 
এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজন মারা যান। মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি