তারাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঈদের দিন বিকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
 
জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের কালাইজানী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আবু তালেবের পুত্র মামুন মিয়া (৯) ও গোলাম মোস্তফার পুত্র তামিম (৮) ঈদের দিন বিকেলে বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়। নিহত দুই শিশু সম্পর্কে চাচা-ভাতিজা।
 
ইত্তেফাক/এমআই