মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামে শনিবার সন্ধ্যায় মধুমতি নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। রাতে তাদের লাশ উদ্ধার করেন জেলেরা।
এরা হলেন- উপজেলার দ্বতিয়াদহ গ্রামের খবির বিশ্বাসের ছেলে মো. রমজান (২৬) ও একই গ্রামের মিটুল মিয়ার ছেলে মো. শরিফ হেসেন (২৩)।
মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম জানান, দ্বাতিয়াদহ গ্রামের ১০জনের একদল যুবক ঈদ উদযাপনের জন্য নৌকা ভাড়া করে মধুমতি নদীতে বেড়াতে যান। সন্ধ্যায় বৃষ্টিপাতের সময় নৌকায় বজ্রপাত হলে কয়েকজন নদীতে পড়ে যান। অন্যরা সাঁতার দিয়ে ওঠতে পারলেও পানিতে ডুবে যান রমজান ও শরিফ। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
ইত্তোফাক/আরকেজি