নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলার সোনাইমুড়ী-লাকসাম সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। তাদের মধ্যে অটোরিকশার ২জন যাত্রী ও চালক রয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
 
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার চাষীর এলাকার রামপুরে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, সিএনজি চালক জাকির, যাত্রী বেলাল ও মিজান। আহতের নাম জানা যায়নি।
 
সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দিন এ বিষয় নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং হিমাচল নামের ঘাতক বাস ও সিএনজি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/এমআই