টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস চাপায় মোটরসাইকেলে থাকা ৩ জন নিহত হয়েছেন। রবিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্বগামী একটি লোকাল বাসের চাপায় ঘটনাস্থলে তিনজন নিহত হন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ তিনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় সনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 
 
ইত্তেফাক/নূহু