ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

ঠাকুরগাঁও রোড় মথুরাপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আরেকজন গুরুত্বর আহত হয়েছে।
 
রবিবার বিকেলে শহরের রোড মথুরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী গ্রামের ফারুক ও কাউসার।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও রোড মথুরাপুর এলাকা দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল ওই তিন মোটরসাইকেল আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসছিল যাত্রিবাহী মিনিবাস। মিনিবাসের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে আহত রবিউলকে আশেপাশের লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
 
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞ্চা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনিবাসটি শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। 
 
ইত্তেফাক/নূহু