আবার জেএসএস কর্মীকে হত্যা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রবিবার সন্ধ্যায় আবার চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মীকে হত্যা করা হয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়। উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত সুরেন বিকাশ চাকমা (৫৫) রূপকারী ইউনিয়নের দোখাইয়া গ্রামের বাসিন্দা। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের সদস্য বলে জানা গেছে।
 
এ নিয়ে শুক্রবার, শনিবার ও রবিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় জেএসএসের (এমএন লারমা) তিনজন খুন হলেন। বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেন নিহতের খবরটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি