ঢাকার ধামরাইয়ে ব্যাটারি চালিত ভ্যান উল্টে ওই ভ্যানের চালক নিহত হয়েছেন। চারজন শিশুসহ ৯ যাত্রী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেয়া হয়েছে। চার সন্তানের জনক ভ্যান চালক নিহত মো. রফিক ওরফে কেষা উপজেলার সূতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের বাসীন্দা। উপজেলার বেলীশ্বরে মরাখালি ব্রিজের গোড়ায় রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভ্যান চালক কেষা চারজন শিশুসহ ৯জন যাত্রী নিয়ে উপজেলার ষোলধন গ্রামের দিকে যাত্রা করেন। বেলিশ্বর মরাখালি ব্রিজের গোড়ায় এসে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে ভ্যানটি উল্টে সড়ক থেকে প্রায় ত্রিশ ফুট নিচে পড়ে যায়। চালক কেষা ওই ভ্যানের নিচে পড়ে মারাত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে