আজ সোমবার দুপুর ১২টার দিকে মাগুরা-যশোর সড়কের কেষ্টপুর নামক স্থানে বাসের চাপায় ভ্যান আরোহী মমতাজ আলী (৪০), তার মেয়ে সুমাইয়া (৮) নিহত হন। এ ঘটনায় সুমাইয়ার মা শাপলা খাতুন (২৫) আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার এস আই আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর সকলকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক মেয়ে সুমাইয়াকে মৃত ঘোষনা করেন। ভর্তির কিছুক্ষনের মধ্যে বাবা মমতাজ আলী মারা যায়। আহত মা শাপলা খাতুনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রবিউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু