মোবাইলে প্রেম অতপর...

জেলার তানোরে জনৈক এক নারীকে (১৯ প্রেমের সম্পর্ক ধরে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। অপহরণ ও ধর্ষণের অভিযোগে আজ সোমবার সকালে এক যুবককে তানোর থানা পুলিশ আটক করেছে।
 
আটককৃত ওই যুবকের নাম সইফুল ইসলাম (২১)। তিনি উপজেলার ছাঐড় গ্রামের আব্দুর রহিমের পুত্র। আজ সোমবার বিকেলে তাকে তানোর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল বরেন্দ্রা গ্রামের জনৈক (১৯) নারীর সঙ্গে তানোর উপজেলাধীন ছাঐড় গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বুলবুল ওরফে হ্নদয়ের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গতকাল রবিবার সকালে মোবাইল করে ওই নারীকে বুলবুল তানোর বাজারে আসতে বললে ওই নারী চলে আসেন। তখন প্রেমিক বুলবুলসহ একই গ্রামের তার আরেক বন্ধু রফিকুল ইসলামের পুত্র রুবেলকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। পরে কৌশলে বুলবুল ও রুবেল কেটে পড়েন। আর এই সুযোগে ওই নারীকে একই গ্রামের আরেক যুবক সাইফুল ইসলাম ভটভটিতে উঠিয়ে ছাঐড় গ্রামের মেহেরজানের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
 
তানোর থানার ওসি (তদন্ত) মোঃ মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীকে অপহরণ পরবর্তী ধর্ষণের অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে। 
 
ইত্তেফাক/নূহু