ইসলামপুরে অটোবাইকের চাপায় আহত শিশু রিদোয়ন মারা গেছে

জামালপুরের ইসলামপুরে অটোবাইকের চাপায় রিদোয়ান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন বিকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা-ধনতলা সড়কে অটোবাইক চাপায় সে গুরুতর আহত হয়। নিহত রিদোয়ান চিনাডুলী ইউনিয়নের খামারিয়া পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। সে ঈদের দিন (শনিবার) বেলগাছা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলগাছা ইউনিয়নের কাছিমা-ধনতলা সড়কের পাশে কাছিমা গ্রামের মোস্তফা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে রাস্তার দুই পাশে পাহড়ের মতো উচুঁ করে জমিয়ে রেখেছে। নিহত রিদোয়ান বালুর আড়াল থেকে রাস্তায় বের হওয়ামাত্র দুটি অটোবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত রিদোয়ানকে প্রথমে ইলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রিদোয়ান মারা যায়। 
 
গতকাল সোমবার সকালে শিশু রিদোয়ানের লাশ পৌঁছুলে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
 
ইত্তেফাক/নূহু