নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও দুই মেয়ের মৃত্যু

নরসিংদীর সদর উপজেলার বাদুয়ার চর নামকস্থানে হাফিজ মিয়া (৪০) তার দুই মেয়ে তারিন (১৪) ও তুলি (২) ট্রেনে কাটা পড়ে মারা গেছে। সোমবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় দিকে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে একসঙ্গে থাকরেও বেঁচে গেছেন হাফিজ মিয়ার স্ত্রী। 
 
নরসিংদীর বিলাশদীতে হাফিজ মিয়া একটি চায়ের দোকান পরিচালনা করতেন। ঈদ উপলক্ষে পরিবারে সাথে রেল লাইন দিয়ে ঘুরে বেডাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি ও তার দুই মেয়ে। 
 
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই