পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামে সোমবার রাতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা একই পরিবারের। নিহতরা হলো- ওই গ্রামের আবদুল কাদেরের দুই মেয়ে সাফা (৭) ও মারওয়া (৯) এবং তার ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)।
 
রত্নাপালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বলেন, সাফা, মারওয়া ও ফাহিম নামের তিন শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতা বশত: পুকুরে পড়ে গেছে।
 
ইত্তেফাক/আরকেজি