ভাঙ্গার ব্রাহ্মণপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায় মাদকাসক্ত ছেলে শাহআলম শিকদারের (১৭) হাতে বাবা আক্কাচ শিকদার (৫৫) খুন হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে নিহতের স্ত্রী জেয়াসমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
জেয়াসমিন বলেন, আমার স্বামীর তিনটি বিয়ের মধ্যে আমি ছোট স্ত্রী। আগের স্ত্রী মুক্তি বেগমের সন্তান শাহআলম শিকদার মাদকের টাকার জন্য প্রায়ই আমার স্বামীকে মারধর করত।
সোমবার সন্ধ্যায় আমার স্বামী কাবতলী বাজারে তার মুদি দোকানে বসে ছিলেন। তখন টাকা-পয়সা নিয়ে মাদকাসক্ত শাহআলমের সঙ্গে স্বামীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাকু দিয়ে স্বামীকে একাধিক বার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, পরিবারের পক্ষ হতে থানায় হত্যা মামলা করা হয়েছে। আসামি ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
ইত্তেফাক/আরকেজি