গোপালপুরে স্টেডিয়াম মাঠের গোলপোস্টে গলায় ফাঁস দেওয়া এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে হেমনগর ইউনিয়নের নারুচি স্টেডিয়াম মাঠের গোলপোস্টের রডের সঙ্গে রশি গলায় ফাঁস দেওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। নিহতের পরনে ছিল শার্ট ও লুঙ্গি।
ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ। তিনি জানান, লাশটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/নূহু