আশুলিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

সাভারের আশুলিয়া থেকে অস্ত্রসহ খোরশেদ আলম (৩৫) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার রাতে আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক খোরশেদ বেলমা এলাকার ছমির উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে বেলমা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী খোরশেদ আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।  
 
আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসী  খোরশেদের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় চারটি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু