কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার উপজেলার নারিকেল বাড়ি খামার ভাটিয়া পাড়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আমিনুল ইসলামের পূত্র আকাশ (৪) দুপুরে সবার অজান্তে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে পুকুরে তার মৃহদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু