পোল্যান্ডের সঙ্গে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপে গ্রুপপর্বে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে লড়ছে সেনেগাল। প্রথমার্ধের খেলা শেষে সেনেগাল এগিয়ে আছে ১-০ গোলে। এইচ গ্রুপের এই ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে।  
 
অনেকটা ম্যারম্যারে টাইপের ম্যাচে সেনেগাল এগিয়ে যায় আত্মঘাতি গোলের সুবাদে। খেলার ৩৭ মিনিটে পোল্যান্ডের ডিফেন্ডার থিয়েগো সিওনেক নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় আফ্রিকান দলটি। 
 
ইত্তেফাক/কেআই