সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.....রাজেউন)।
আজ বুধবার সকাল ১০টার দিকে ঈদের ছুটি শেষে কর্মস্থলে আসার পথে ফরিদপুর বাসস্ট্যান্ডে আসার পর তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্থানীয় জনগণ তাঁকে চিকিৎসার জন্য ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাট ফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলী মোল্যার ছেলে।
পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) উজ্জ্বল মৈত্র জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সিরিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি চলতি বছরের ২৬ এপ্রিল পাটকেলঘাটা থানায় যোগদান করেন।
ইত্তেফাক/মোস্তাফিজ