ভোলা সদরের বাপ্তা গ্রামের চাঞ্চল্যকর ডাবল মার্ডারের ৩৭ দিন পরেও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী।
এদিকে বুধবার সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে হত্যাকারী মামুন ও ফিরোজের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারসহ এলাকার সর্বস্তরের মানুষ। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট নিকট স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, যুবলীগ নেতা রুবায়েত হোসেন সুশান, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ভোলা শাখার সভাপতি গালীব ইবনে ফেরদৌস, সেচ্চাসেবকলীগের যুগ্ম সম্পাদক আদিবুল আলম, প্রজম্মলীগ সভাপতি বিপ্লব তালুকদার প্রমুখ।
মানববন্ধন শেষে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত জাহিদের ভাই জাকির হোসেন অভিযোগ করেন, ডাবল হত্যাকাণ্ডের পর ৩৭ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নিহতের পরিবার উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে। সবাই মনে করছিলো দুই একদিনের মধ্যে খুনিরা গ্রেফতার হবে কিন্তু এতোদিনেও খুনিরা গ্রেফতার না হওয়ায় জনসাধারনের কাছে আইন শৃংখলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ সময় তিনি দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ১৩মে পরিবারিক বিরোধের জের ধরে মাসুম ও তার শ্যালক জাহিদকে হত্যা করে মামুন ও জাহিদ। এ ঘটনায় নিহত জাহিদের পিতা মোস্তাফিজুর রহমান ভোলা মডেল থাকায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/নূহু