নেশার টাকা না পেয়ে স্ত্রীর কান কর্তন

তাড়াশ পৌরসভার উত্তর ওয়াপদা বাঁধ এলাকায় নেশার টাকা না পেয়ে স্ত্রী সকিনার কান কেটে দিয়েছেন স্বামী মোশারফ। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
সকিনা জানান, বিয়ে পর তিনি জানতে পারেন মোশারফ মাদকাসক্ত। তাই তাদের মধ্যে কলহ লেগেই থাকত। মঙ্গলবার রাতে মোশারফ নেশা করা জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে প্রথমে তাকে মারধর করা হয়। পরে কান কেটে দেন মোশারফ।
 
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকিনার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি