মঠবাড়িয়ায় চারদিন ধরে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় জিডি করেছে।
নিখোঁজ মাদ্রাসাছাত্র আব্দুল্লাহ উপজেলার সাফা ইউনিয়নের পূর্ব ফুলঝুড়ি গ্রামের মো. নাছির উদ্দিন আকনের ছেলে। সে স্থানীয় ধানীসাফা ছালেহিয়া ফাযিল মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানান, আবদুল্লাহর চাচা মো. জহিরুল ইসলাম মঠবাড়িয়া থানায় রবিবার জিডি করেছেন। শিশুটির সন্ধান পেলে-০১৭০৫৬১৯৪০১, ০১৭০৬২১৩৫৪৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি