দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি টহলদল মোটরসাইকেল ও ফেন্সিডিল আটক করলেও গত ৩ দিনে মোটরসাইকেল মালিকের সন্ধ্যান করতে পারেনি। সন্দেহভাজন হিসেবে হিজল গাড়ি পুলিশ ক্যাম্পের এএসআইকে ক্লোজড করে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
বিজিবি জানায় গত সোমবার সন্ধ্যার দিকে দর্শনা সীমান্তের জয়নগর গ্রামের বটতলায একটি মোটরসাইকেল দেখে টহল দলের সন্দেহ হয়। বিজিবির টহল কমান্ডার ইকবাল হোসেন মোটরসাইকেলটি তল্লাশি করে ২১ বোতল ফেন্সিডিলসহ একটি লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল দর্শনা বিজিবি কোম্পানি সদরে আনা হয়। এ সময় অনেকে মোবাইল ফোনে বিজিবি ও পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানায় যে, ঐ মোটরসাইকেলটি দুইজন লোক পুলিশের পরিচয় দিয়ে রেখে গেছেন।
পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো মাহবুবর রহমান পিপিএমের নির্দেশে বিষয়টি যাচাই-বাছাই করার জন্য সহকারী পুলিশ সুপার মো কলিমউল্লাকে নির্দেশ দেন।
বুধবার দুপুরে সহকারী পুলিশ সুপার মো কলিমউল্লাহ সাংবাদিকদের জানান, হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের এএসআই তুহিন হাসানকে গতরাতে পুলিশ লাইনে ক্লোজড করে তদন্ত শুরু করা হয়েছে এবং তার মোটরসাইকেলটির কাগজপত্র যাচাই হচ্ছে।
ইত্তেফাক/নূহু