সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা ইউনিয়নের কেরামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর সাথালিয়া গ্রামে বুধবার নুরে আলী (১৫) নামে এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে অসাবধানতা তার হাত তারে লাগলে নুরে আলী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় দ্রুত তাকে সাঘাটা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু