শেখ হাসিনার পদক্ষেপ বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা: খালিদ মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু বলেছিলেন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে। শেখ হাসিনার পদক্ষেপ বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা।

তিনি বলেন, শিক্ষার ওপরে বাজেট বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে আইটি স্কুল করা হবে।

খালিদ বলেন, আওয়ামী লীগ সস্তা রাজনীতি করে না। আওয়ামী লীগ বাস্তবভিত্তিক রাজনীতি করে। বঙ্গবন্ধু সস্তা রাজনীতি করলে এদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু সস্তা রাজনীতি করলে ৩০ লাখ মানুষ এই মাতৃভুমিকে জন্মভূমি রূপে রক্ষা করতে জীবন দিতেন না। বর্তমান সরকার শিক্ষার জন্য সকল পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।

'মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা' এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম.এ লতিফ, সহ-সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথি উপজেলার ৭৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তাদের বিদ্যালয়ের জন্য ল্যাপটপ প্রদান করেন।

ইত্তেফাক/নূহু