প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে মাটশিয়ার ১১২টি পরিবার পেলো নতুন বিদ্যুৎ লাইন। ঈদের আগের দিন বিদ্যুৎ সংযোগ পেয়ে ঈদের আনন্দে আরো একটি মাত্রা যোগ হলো।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের একবারে শেষ প্রান্ত, তারপর থেকে শুরু কলারোয়া উপজেলা। একটি উপজেলার শেষ প্রান্তে প্রতন্ত গ্রাম মাটশিয়া। শুক্রবার সকালে (ঈদের আগের দিন) সেই গ্রামটি শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। ঈদের আগের দিন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মাটশিয়া গ্রামের ১১২ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।
এ সময় অ্যাড. মনিরুল ইসলাম মনির এমপি বলেন, ১৯০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে বিদ্যুৎ ছিল ৩২শ মেগাওয়ার্ড। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল বিদ্যুৎ উৎপাদন প্রায় ২০ হাজার মেগাওয়ার্ড। ১০৮ বছরে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৩২শ মেগায়ার্ড আর গত ১০ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ১৭ হাজার মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আগামী ২০২১ সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামের জন্য আওয়ামী লীগ সরকার যা করেছে, অন্য কোন সরকার তা করেনি। সর্বপ্রথম সরকারীভাবে হজ্বের ব্যবস্থা, ইসলামী ফাউন্ডেশন গঠন, বিশ্ব ইস্তেমার জায়গা প্রদান, মাদ্রাসা শিক্ষাবোর্ড গঠন, ওআইসির সদস্য পদ লাভ, ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ, কওমী শিক্ষাকে সমমান, আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এগুলো সব আওয়ামী সরকার আমলে হয়েছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেক উপজেলায় একটি করে ডিজিটাল মসজিদ নির্মাণ করা হবে। প্রত্যেক মসজিদ, মাদ্রাসার সরকারীভাবে যত বরাদ্দ দেয়া হয়েছে, এর আগে জামায়াত জোট সরকারও এত বরাদ্দ দেয়নি।
মাটশিয়া গোলদার পাড়া ঈদগাহ মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদ আলীর, উপজেলা আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জাপানী, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাবেক চেয়ারম্যান মাওলানা মতিউর রহমান, প্রধান শিক্ষক জিল্লুর রহমান ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাওলানা আনারুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি প্রভাষক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা রকিবুল হাসান মিন্টু, আসাদুজ্জামান, মশিউর রহমান তাপু, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মিঠু মোল্যা, ছাত্রনেতা নাজিউর রহমান অনিক প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম।
উল্লেখ্য, মাটশিয়া গ্রামের ১১২ টি পরিবারের মাঝে প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে ২.৫১৪ কিলোমিটার বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/নূহু