চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তুহিন (৬)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯জন। বৃহস্পতিবার দুপুরে সিএনজি অটোরিক্সা সঙ্গে কক্সবাজারগামী নোয়াহ (ঢাকা-মেট্টো –চ-১৬-০৮৫৭) মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা হয়। নিহত তুহিন খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ দেলোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, ঈদ পালনের জন্য তুহিন ও তার ভাই বাগিচাহাটস্থ ভান্ডারীপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ওইদিন তুহিন ও নানার বাড়িতে আসা অন্যান্য লোকজনের সঙ্গে খালতো বোনের শ্বশুরবাড়ি শোভনদন্ডী বেড়াতে যাচ্ছিল সিএনজিতে চড়ে। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ থানা পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
ইত্তেফাক/নূহু