জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আকবর আলী (৭০)। সে মেঘারবাড়ি গ্রামের আবু তালেবের ছেলে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২১ জুন দুপুর ১২টার দিকে শ্যামপুর বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্যামপুর বাজারে আকবর আলী রাস্তা ক্রসিংয়ের সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/নূহু