খালেদা জিয়ার মুুক্তির দাবি কুমিল্লায় বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
 
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিছিলটি কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভিপি, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহবুব চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাজী সফিউল আলম রায়হান, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, শিক্ষক নেতা অধ্যাপক নেছার আহমেদ রাজু, যুবদল নেতা মাহমুদুল হক পিটার, বকুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা।
 
ইত্তেফাক/এএম