অস্ত্রসহ রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুর রহমান মুনিরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে মহানগরীর শাহ্ মুখদুম থানার পোস্টাল এ্যাকাডেমির পাশের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তাল উদ্ধার করা হয়েছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার মঞ্জুর রহমান মুনির নাটোর জেলার বড়াইগ্রাম থানার শিবপুর গ্রামের সোলাইমান আলীর ছেলে। মুনির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মহানগর ছাত্রশিবিরের সভাপতি।
ওসি আরও জানান, নাশকতার পরিকল্পনায় অস্ত্র মজুদ করেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার ঘরে তল্লাশী করে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল পাওয়া যায়।
ওসি বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আগামী রবিবার রিমান্ডের শুনানি হতে পারে।
ইত্তেফাক/নূহু