সীতাকুণ্ডে ৯ পর্যটক সাগরে নেমে দুইজন নিখোঁজ

সীতাকুণ্ডে মনোরম পরিবেশে সমুদ্র সৈকতে ৯ জন পর্যটক গোসল করতে নেমেছিল। সাঁতার কাটার জন্য সাগরে নামার পর সাগরের পানিতে তারা ভেসে যায়। তাদের ৭ জনকে উদ্ধার করা গেলেও দুইজন নিখোঁজ রয়েছে।
IMG0
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নস্থ সমুদ্র সৈকত দেখতে ঈদ উপলক্ষে ঢাকা থেকে ৯ জন পর্যটক আসে। পর্যটকরা সাগরে নামের সাঁতার কাটার জন্য। নামার পরই তারা সাগরের ঢেউয়ে ভেসে যায়। প্রায় এক ঘন্টা পর কোন রকমে ৭ জন পর্যটক সাঁতরিয়ে সমুদ্র কূলে উঠে আসে। বাকী ২ জন নিখোঁজ হয়।

নিখোঁজ দুজন ঢাকার নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্র। নিখোঁজ ছাত্রদের নাম হলো রাজু (২০) ও ইমন(২২)। উদ্ধার হওয়া ৭ জনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায় নি।

সাগরে নিখোঁজ ২ ছাত্রকে পৌরসভাস্থ ফায়ার সার্ভিস কর্মীরা এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরে সন্ধান করছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ ইফতেখার হাসান পিপিএম(বার) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাগরে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু