মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে: মাশরাফি

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির উপর আস্থা রাখছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কট্টরপন্থী এই আর্জেন্টাইন সমর্থকের দাবি, মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে।
 
রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির কারণে এই ম্যাচ জিততেই হবে মেসিদের। তবে এ নিয়ে কোনো দুশ্চিন্তায় নেই বাংলাদেশের কিংবদন্তি এই ক্রিকেটারের।
 
বন্ধুদের আড্ডায় জোর দিয়েই বললেন, মেসি একাই শেষ করে দেবে ক্রোয়েশিয়াকে। শেষ। মেসির গোল কমপক্ষে দুটি তো নিশ্চিত, হ্যাটট্রিকও হতে পারে।’ এ সময় পাশ থেকে একজন বলছিলেন এসিস্ট করবে কয়টা? জবাবে মাশরাফির উত্তর, ‘এসিস্ট মেসিস্ট বুঝি না। দুটি গোল তো করবেই, তিনটাও হতে পারে।’
 
আজ বৃহস্পতিবার রাত ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।