প্রায় চার দশক পর বুধবার টিভির বড় পর্দায় স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য ইরানের ফুটবল স্টেডিয়ামে নারীদের ঢুকতে দেওয়া হয়েছে। বিশ্বকাপের এক ম্যাচে বুধবার কাজানে স্পেনের বিরুদ্ধে ইরান জিততে পারেনি, কিন্তু বড় ধরনের লাভ হয়েছে ইরানি নারীদের।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এই প্রথম ফুটবল স্টেডিয়ামে নারীদের ঢুকতে দেওয়া হয়েছে। তেহরানের আজাদি স্টেডিয়ামে পুরুষদের সাথে নারীরাও হৈহুল্লোড় করে টিভির বড় পর্দায় খেলা দেখেছেন। ফলে ধরে নেওয়া হচ্ছে সোমবার পর্তুগালের সাথে ম্যাচেও স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন ইরানের নারীরা।
বুধবার মাঠে উচ্ছ্বসিত নারী ফ্যানদের সেলফি, পতাকা হাতে তাদের উচ্ছ্বাসের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এমনকি ইরানের জাতীয় দলের টুইটার পাতাতেও সেসব ছবি পোষ্ট করা হয়েছে।-বিবিসি।
ইত্তেফাক/মোস্তাফিজ